বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভবন ইস্তনায় নোয়াখালীর ক্যাপ্টেন গোলাম কিরবিয়া

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯.০৭ অপরাহ্ণ
  • ১৬৩ বার

শাহাদাত রাসেল চৌধুরী, বিশেষ প্রতিনিধি

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভবন ইস্তনায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নোয়াখালীর সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিরবিয়া।

জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ভবন ইস্তনায় চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এক গার্ডেন পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন। বাংলাদেশি হিসেবে বিশেষ আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিরবিয়া।

ক্যাপ্টেন গোলাম কিরবিয়া ইউনিভার্সিটি অব অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (UDA)-এর ভাইস প্রেসিডেন্ট এবং একজন সফল শিপিং ব্যবসায়ী হিসেবে সিঙ্গাপুরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য সমাজসেবামূলক কাজ করে আসছেন। বিশেষ করে নিজ এলাকায় পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধাবিকাশ ও শিক্ষা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্যাপ্টেন গোলাম কিরবিয়া বলেন, “একটি সুশিক্ষিত জাতিই পারে দেশকে বদলে দিতে এবং সামগ্রিক উন্নতি আনতে। তাই শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ২০৪০ সালের মধ্যে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলাকে একটি শিক্ষা নগরীতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আমি এক গৌরবময় অভিজ্ঞতার সাক্ষী হলাম। সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় ভবন ইস্তনায়, যা প্রেসিডেন্টের সরকারি বাসভবন, সেখানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সহকর্মীদের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। এই সৌজন্যমূলক আয়োজন মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্পন্ন হয়। আমি শিগগিরই এই স্মরণীয় দিনের আরও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছি।”

এ ধরনের আন্তর্জাতিক আমন্ত্রণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্বকেও সামনে তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com