বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর ও উপজেলা শাখার উদ্যোগে “কর্মী সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর শাখার আমীর মো. মোখলেছুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আবদুল জব্বার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য। কাজী নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির, ব্রাহ্মণবাড়িয়া। মো. গোলাম ফারুক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির। এডভোকেট আব্দুল বাতেন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। মো. মেজবাহ উদ্দিন নাঈম, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গোলাম কিবরিয়া মোল্লা, সভাপতি, ইসলামী ছাত্রশিবির, নবীনগর উপজেলা।
সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।
সম্মেলন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের উন্নতির জন্য প্রার্থনা করা হয়।
Leave a Reply