বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.০৭ পূর্বাহ্ণ
  • ১৫২ বার

মালদ্বীপ প্রতিনিধি।

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।

এই উপলক্ষে মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর (রহঃ) স্মরণে, মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে দল-মত নির্বিশেষে ব্যবসায়ী, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠন এবং প্রবাসী পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মালদ্বীপের রাজধানী মালে’র সিক্সটি সিক্স রেস্তোরাঁয় বৃহস্পতিবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আলোচনা পেশ করেন হজরত মাওলানা মহসিন খান, আহলে সুন্নাত ওয়াল জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্বারী আঃ আজিজ, মোঃ ইসমাইল, মোঃ সুমন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জনাব নেহের মিয়া রানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ অলিউল্লাহ্, প্রধান মেহমান হিসেবে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর সিকদার।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ মাসুম মুন্না ও মোঃ মাহফুজুর রহমান, সংগঠক মোঃ দুলাল ও জনাব মোঃ রমু মিয়া, মদিনার জামাতের খাদেম মোঃ বাবুল মিয়া ও মোঃ ছিদ্দিকুর রহমান।

মাহফিলে বক্তারা বলেন, নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। যারা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন, মহান রাব্বুল আলামীন তাদের প্রতি অনুগ্রহ করেন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ সুজন মিয়া, মোঃ হেলাল মিয়া, আঃ খালেক, কাজী তৌহিদুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ এরশাদ মিয়া, মোঃ ইয়াসিন মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ আকরামসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

মাহফিলের শেষ পর্যায়ে পবিত্র শবে বরাতের মহান রজনীতে সকল কবরবাসী, সকল প্রবাসী, দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com