বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মিরপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.০২ পূর্বাহ্ণ
  • ১৮৭ বার
Oplus_131072

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে “অপারেশন ডেভিল হান্ট”-এর পৃথক দুটি অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি ও পুলিশ। শনিবার দিবাগত রাতে ও দুপুরে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম (৪৫) এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহরুল হক (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নাশকতার সঙ্গে জড়িত ছিলেন।

একই দিন দুপুরে ডিবি অভিযান চালিয়ে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে জহুরুল ইসলাম নান্নুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com