মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

রাজশাহীর তানোর-মোহনপুর সংযোগ সেতুর বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারীরা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬.০৬ অপরাহ্ণ
  • ১৫৭ বার

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর-মোহনপুর সংযোগ সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। শিবনদী ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট ঠিকাদার ও শ্রমিকরা কাজ ফেলে উধাও হওয়ায় পথচারী, যানবাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিলেও শুরু থেকেই ধীরগতির কাজ এবং পরে শ্রমিক ও ঠিকাদারের অনুপস্থিতি পুরো এলাকাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিদিন ব্রিজের দুই পাশে থাকা মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। শিক্ষার্থী ও রোগীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প রাস্তা না থাকায় বিপজ্জনকভাবে চলাচল করছে পথচারীরা। ব্যবসা ও যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “এভাবে কাজ ফেলে রাখার ফলে আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে রাস্তা পার হতে ভয় লাগে। কখন কী হয় বলা যায় না।”

অটোরিকশা চালক শফিকুল বলেন, “রাস্তার এই অবস্থায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ বিষয়ে তানোর উপজেলা প্রকৌশল দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, “বিষয়টি নজরে এসেছে, ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সমস্যা সমাধান হবে।” তবে স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com