রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫.৫৯ অপরাহ্ণ
  • ১৫১ বার

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এনজিও সংস্থা এএলআরডির সহযোগিতায় ও পদ্মার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য ওবায়দুল হক মুন্সী, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জাহানারা বেগম, মৎস্যচাষী ও সমাজসেবক মো. ফখরুল ইসলাম, সমাজকর্মী মো. দারু মিয়া ও একরামুল হক সেলিম।

সভায় বক্তারা হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত ব্যক্তিরা হাওর উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com