বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রী বৈশাখী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪.১০ অপরাহ্ণ
  • ২৪৭ বার

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইডেন মহিলা কলেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে (বৈশাখী) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। জানা যায়, ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে।

এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। দোলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

এই ঘটনার পর ইডেন কলেজে শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com