বিনোদন ডেক্স :
দেশের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। একসময় পর্দা কাঁপানো এই হিরো দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। বহু বছর বড় পর্দায় তাকে তেমন দেখা যায়নি। তবে সম্প্রতি তিনি আবারও ফিরেছেন অভিনয়ে।
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন রুবেল। রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে। ক্যারিয়ারে বহুবার নিজের চরিত্রে বৈচিত্র্য এনেছেন এই অভিনেতা।
সম্প্রতি কালের কণ্ঠের স্টুডিওতে এসে নিজের অভিনয় জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন রুবেল। তিনি বলেন, ‘একটি দৃশ্য ছিল, যেখানে আমাকে টর্চার করে একটা জিনিস বের করার চেষ্টা করা হবে। এজন্য মুখ বন্ধ করে, হাত-পা বেঁধে, আমার ওপর ইঁদুর ছেড়ে দেওয়া হয়। যেন ইঁদুর আমার মুখ ও শরীর কামড়ে ধরে, আমি ব্যথা সহ্য করতে না পেরে সত্য বলে দিই।’
রুবেল আরও বলেন, ‘ইঁদুরটি কপি কলের মধ্যে ছিল। যখন সেটি বেরিয়ে এলো, তখন প্রচণ্ড লাফালাফি করছিল। আমি তার মাথার ও লেজের কাছে ধরে ঘাড়ে কামড়ে ধরলাম। এরপর বললাম, “হাত-পা বাঁধো,” তারপর আমাকে ঝুলিয়ে দেওয়া হয়। শটের সময় ইঁদুর কিছুক্ষণ ছোটাছুটি করার পর আমি অতিষ্ঠ হয়ে যাই এবং শেষমেশ ইঁদুরকেই কামড়ে ধরি! ব্যাপারটা ছিল সত্যিই ভয়ংকর।’
এই অভিজ্ঞতা শেয়ার করার পর ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিনয়ের প্রতি তার এই দৃষ্টান্তমূলক কমিটমেন্ট আজও তাকে দর্শকদের হৃদয়ে বিশেষভাবে স্থান করে দিয়েছে।
Leave a Reply