রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

সামাজিক মাধ্যমে তোলপাড়, খোঁজ মিললো অভিনেত্রী হিমির নানার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩.০৯ অপরাহ্ণ
  • ১৪৯ বার

বিনোদন ডেক্স :

খুব অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তিতে পারদর্শী হিমি পরে মডেলিং ও অভিনয়ে নাম লেখান। তার মেধা ও সাবলীল অভিনয়ের জন্য অল্প সময়েই তিনি দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন।

সম্প্রতি হিমির ফেসবুক ফ্যান পেজে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি ব্যাপক আলোড়ন তোলে। ২.৭ মিলিয়ন ফলোয়ার থাকা এই পেজে সাধারণত নিজের ফটোশুট, নাটকের স্থিরচিত্র ও নাটকের প্রমো প্রকাশ করলেও সোমবার (১৭ ফেব্রুয়ারি) হিমি আকস্মিকভাবে তার নানার নিখোঁজ হওয়ার সংবাদ দেন। তিনি জানান, তার নানাকে এলাকায় মাইকিং করেও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

হিমির পোস্টের পরপরই তার অনুরাগীরা তা শেয়ার করতে থাকেন এবং সকলে নিজ নিজ জায়গা থেকে খোঁজ চালান। অবশেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানান যে, তার নানাকে পাওয়া গেছে।

এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, “আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে। সবাই শেয়ার করার কারণেই নানাকে সহজে খুঁজে পাওয়া গেছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। নাজমুল হোসেন আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।”

এর আগে হিমি জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে যান। তিনি ফেসবুকে লিখেছিলেন, “হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।”

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর হিমি নাটকে অভিনয় শুরু করেন। ইতোমধ্যে তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে ইউটিউবে অভিনেতা নিলয়ের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করছেন, যা মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com