রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২.০০ পূর্বাহ্ণ
  • ১৩৪ বার

লালমনিরহাট প্রতিনিধি :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ কর্তৃক পরিচালিত দুইটি পৃথক অভিযানে মোট ২৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম (কশালতলা) এলাকার শুকচাঁদ রায়ের ছেলে বলরাম রায় (৩৬) এবং আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোর্বদ্ধন এলাকার মো. সফিয়ার রহমানের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩২)।

র‍্যাব জানায়, মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম (কশালতলা) এলাকায় একটি অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ আসামি বলরাম রায়কে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়া এলাকায় পাকা রাস্তার উপর একটি অটোরিকশা তল্লাশি করে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামি জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com