বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ছাত্র-জনতার আন্দোলনে আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪.১৩ অপরাহ্ণ
  • ১৬৯ বার

অনলাইন ডেক্স :

ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ ক্ষতিগ্রস্ত হয়। তার ওপরের ঠোঁট, মাড়ি, নাক এবং তালু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

আঘাতের জটিলতা বিবেচনা করে পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যোগাযোগ করা হলেও অধিকাংশ দেশ অপারগতা প্রকাশ করে। অবশেষে রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী, আগামীকাল (২১ ফেব্রুয়ারি) ভোররাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে খোকনকে রাশিয়া পাঠানো হবে। সেখানে প্রশিক্ষিত সার্জন ডা. মো. মাহমুদুল হাসান তার সঙ্গে থাকবেন।

প্রাথমিকভাবে হাসপাতালটি খোকনের শারীরিক অবস্থা মূল্যায়ন করবে এবং থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারা পুনর্গঠনের একটি মডেল তৈরি করবে। এই মডেলের ভিত্তিতে মূল সার্জারি আগামী ২০ মার্চের কাছাকাছি সময়ে শুরু হবে।

সিনিয়র তথ্য কর্মকর্তা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৩৮ জন আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, অন্যান্য গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আন্দোলনে আহত ১৪ হাজারেরও বেশি ছাত্র-জনতাকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। পাশাপাশি, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা আহতদের চিকিৎসা দিয়েছেন এবং ক্ষেত্রবিশেষে সার্জারি করেছেন।

এমতাবস্থায়, খোকন চন্দ্র বর্মণের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার, বন্ধুবান্ধব এবং দেশবাসী প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com