অনলাইন ডেক্স :
জনপ্রশাসন মন্ত্রণালয় এবার ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরে পাঠানো এই ডিসিরা ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী চারজন ডিসি এখনও চাকরিতে ছিলেন। এই চারজনসহ ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা আরও ১৮ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই সিদ্ধান্ত প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply