অনলাইন ডেক্স :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে সংগঠনের পদ ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহ-সমন্বয়ক রিফাত রশিদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয়।
রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি অরাজনৈতিক সংগঠন হিসেবে থাকবে এবং একটি আমব্রেলা সংগঠন হিসেবে কাজ করবে। এটি রাজনৈতিক পরিসর নির্মাণে ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসর গঠনের দিকেও এগোতে চায়। এরই অংশ হিসেবে নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা করা হয়েছে।’
‘আমরা স্পষ্ট করতে চাই, যারা সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান, তাদের অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়েই তা করতে হবে,’ যোগ করেন তিনি।
সুত্র : কালের কন্ঠ
Leave a Reply