রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.০৬ অপরাহ্ণ
  • ২০২ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস প্রামানিককে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিকের বিরুদ্ধে রাজারহাট বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে। যার মামলা নং ০৬, তারিখ ২০/০৯/২৪।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, রাজারহাটসহ আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com