অনলাইন ডেক্স :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে।
লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬২ ও ১৯১৯ পয়েন্টে পৌঁছে।
এই সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১১টির শেয়ারদর বেড়েছে, ৬৮টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—ফুওয়াং ফুড, ফুওয়াং সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, সান লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, অগ্নি সিস্টেম, পেপার প্রোসেসিং এবং আরডি ফুড।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৪ পয়েন্ট বাড়ে। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০৭ পয়েন্টে পৌঁছায়।
অপরদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করে।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে ২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১টির কমেছে এবং ২টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
Leave a Reply