বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সীমান্তে গবাদিপশু চোরাচালান প্রতিরোধে বিজিবির সফল অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪.৫৪ অপরাহ্ণ
  • ১৭২ বার

অনলাইন ডেক্স :

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চরবাগডাংগা গ্রামে সীমান্ত টহল চালানোর সময় চরবাগডাংগা বিওপির একটি টহলদল চোরাচালানের তথ্য পায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাদ্দামেরচর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

টহলদল সঙ্গে সঙ্গে উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ২টা ৪০ মিনিটে সীমান্তের নিকটবর্তী মাঠে ১০টি মহিষ মালিকবিহীন অবস্থায় বাঁধা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, মহিষগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে এনে ঐ স্থানে রাখা হয়েছিল। বিজিবি সদস্যরা মহিষগুলো আটক করে এবং চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম শুরু করে।

এছাড়াও, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com