ময়মনসিংহ সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ঘোষিত অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সমাবেশে বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার নির্বাচনের নামে টালবাহানা করছে এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না এবং অবিলম্বে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের তারিখ ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং জনগণের স্বার্থরক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, কিন্তু বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ‘৯০ সালে বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল।
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নির্বাহী সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং সদস্যসচিব মোতাহার হোসেন তালুকদার।
এছাড়াও সমাবেশে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশেদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাকির আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহিবুর রহমান নাসিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ড. মোফাখখারুল ইসলাম রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু ও এডভোকেট আল ফাত্তাহ খানসহ অন্যান্য নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।
Leave a Reply