শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.০৭ অপরাহ্ণ
  • ১৪০ বার

শান্তিগঞ্জ প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই।

ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা ও স্মরণের মাধ্যমে শুরু হয় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে, একুশের প্রথম প্রহরে। নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সেইসব শহীদদের, যারা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন। এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ প্রেসক্লাব, টিচার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com