চট্টগ্রাম প্রতিনিধি:
আঞ্জুমানে খোদ্দামুল নাস বাংলাদেশ-এর উদ্যোগে হযরত ইমামে আজম আবু হানিফা (রহ.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে ১০ম পবিত্র দরসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মুরাদপুর এলজিইডি ভবনের কামরুল হাসান মিলনায়তনে দুপুর ২টা থেকে প্রবীণ আলেমগণের আলোচনা ও তকরিরের মাধ্যমে মাহফিলের সূচনা হয়।
মাহফিলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিয়র রহমান আল কাদেরী বলেন, “সুন্নীয়ত পন্থীদের মধ্যে সম্প্রীতির যে ঐক্যের বাতাস বইছে, তা ধরে রাখা সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন সাহেব। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর (মাঃজিঃআঃ)।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, আঞ্জুমানে খোদ্দামুল নাস বাংলাদেশের চেয়ারম্যান কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব স. ম. হামেদ হোসাইন, আহ্বায়ক অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, পবিত্র দরসুল ফিকহ মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুহাম্মদ জানে আলম নেজামী, বুডিশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দিন, মুফতি আবদুল আজিজ রজভী, হাটহাজারী ছিফাতলী গাউছিয়া মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন, ইসলামের যাবতীয় নির্দেশনা ও করণীয় বিষয়গুলোর যথাযথ বাস্তবায়নে মাজহাবের ভূমিকা অপরিহার্য। হযরত ইমাম আজম আবু হানিফা (র.) হানাফি মাজহাবের প্রবক্তা ও ফিকহ শাস্ত্রের অন্যতম পথিকৃৎ। ইসলামের জটিল ও স্পর্শকাতর সমস্যার সমাধানে তিনি যুগান্তকারী দিকনির্দেশনা প্রদান করেছেন। আঞ্জুমানে খোদ্দামুল নাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের উদ্দেশ্য মুসলিম উম্মাহকে সঠিক দিকনির্দেশনা প্রদান ও মাজহাবের গুরুত্ব তুলে ধরা।
মাহফিলের সঞ্চালনায় ছিলেন হাটহাজারী ছিফাতলী গাউছিয়া মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার আরবি প্রভাষক জনাব শফিউল আজম সাহেব।
Leave a Reply