বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি: স্যান্টনারের সতর্ক বার্তা

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮.৩৭ অপরাহ্ণ
  • ১৮৬ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশ-নিউজিল্যান্ড একই সরলরেখার দুই বিন্দুতে অবস্থিত। চ্যাম্পিয়নস ট্রফিতে হার দিয়ে শুরু করা বাংলাদেশের বিপরীতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল রাওয়ালপিন্ডিতে দুই দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ম্যাচকে সামনে রেখেই আজ সংবাদ সম্মেলনে দলের লক্ষ্যের কথা জানিয়েছেন মিচেল স্যান্টনার।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও নাজমুল হোসেন শান্তদের হালকাভাবে নিচ্ছেন না স্যান্টনার। নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে এমনটি জানিয়ে কিউই অধিনায়ক বলেছেন, ‘তাদের হালকাভাবে নিচ্ছি না আমরা। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। আশা করি, আমাদের ক্ষেত্রে তেমন হবে না।’

বাংলাদেশের পেস বোলিং নিয়েও প্রশংসা করেছেন স্যান্টনার। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে তারা বেশ ভালো দল। তারা সব সময় স্পিন দিয়ে কাজ চালাত। কিন্তু এখন তাদের দলে বেশ কজন ভালো দ্রুতগতির বোলার আছে। আমরা জানি, ফিজ (মোস্তাফিজ) কতটা ভালো করতে পারে। রানার মতো গতিময় বোলারও এসেছে দলে।’

সাকিব আল হাসানের না থাকা নিয়েও কথা বলেছেন স্যান্টনার। সাকিবের প্রশংসা করে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, লম্বা সময় ধরেই আমরা দেখেছি সাকিব কতটা ভালো খেলেছে। সব কন্ডিশনে ভালো করতে পারে সেটা সে প্রমাণ করেছে।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com