জামালপুর প্রতিনিধি:
“লোকজ সংস্কৃতিকে ধারণ করি, দেশ গড়তে কাজ করি”—এই স্লোগানকে ধারণ করে বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্ম-উৎসর্গকারী বীরদের স্মরণে লোকজ সাংস্কৃতিক কেন্দ্র তারার ভিটা কর্তৃক আয়োজিত লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিজনেস ম্যানেজমেন্ট এন্ড আইটি মহিলা কলেজ ভেন্যুতে আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সিরাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী (১৯৯১), রিয়ার এডমিরাল মোঃ খোরশেদ আলম, সচিব (অব.), মেরিটাইম ইউনিট, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনীর চৌকস ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রফেসর ডাঃ এম এ রহমান, পিএইচডি, বিশিষ্ট চিকিৎসক, সাবেক পরিচালক, নিপসম, ঢাকা, রবিউল আলম, স্বনামধন্য লোক সংগীত শিল্পী, থিয়েটার এন্ড মিউজিক (ঢা.বি.) কে সংবর্ধনা প্রদান করা হয়।
লোকজ সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। তারার ভিটা সাংস্কৃতিক কেন্দ্র নিয়মিতভাবে লোকজ সংস্কৃতির চর্চা ও লালনের মাধ্যমে প্রতিভা বিকাশে এবং সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “পুলিশ বাহিনী তার বিভিন্নমুখি কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করে সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখছে। এ প্রেক্ষিতে ‘লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা’ জনসচেতনতা বৃদ্ধিতে এবং সমাজ ও রাষ্ট্র গঠনে যথেষ্ট ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লুৎফর রহমান, ইনচার্জ, নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্র, নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর।
এ উৎসবের মাধ্যমে লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
Leave a Reply