মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮.৪২ অপরাহ্ণ
  • ১৩৭ বার

অনলাইন ডেক্স :

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। আজ রবিবার রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে এদিন সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

এর আগে, গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com