বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

চাকুরির নতুন নিয়মে বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫.৩৪ অপরাহ্ণ
  • ১৬৯ বার

অনলাইন ডেক্স :

সব প্রতিষ্ঠানেরই কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, তবে চীনের গুয়াংডং প্রদেশের একটি প্রতিষ্ঠান সম্প্রতি যে নতুন নিয়ম চালু করেছে, তা সবাইকে চমকে দিয়েছে। ওই প্রতিষ্ঠানটি এখন কর্মীদের শৌচাগারে মলত্যাগ কিংবা প্রস্রাবের জন্য দুই মিনিটের বেশি সময় কাটানোর অনুমতি দিচ্ছে না।

চীনের ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কম্পানি’ সম্প্রতি তাদের নতুন ‘টয়লেট ইউসেজ ম্যানেজমেন্ট রুল’ বা শৌচাগার বিরতি নীতি কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের শৌচাগারে যাওয়ার জন্য মাত্র দুই মিনিটের বিরতি দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শৌচাগার ব্যবহার না করলে, কর্মীদের শাস্তির মুখে পড়তে হতে পারে—এ ব্যাপারে কিছু বলা হয়নি।

তবে, যদি কর্মী কারও স্বাস্থ্যজনিত কারণে বেশি সময় শৌচাগারে কাটাতে চান, তাদেরকে এইচআর বিভাগের অনুমতি নিতে হবে। প্রতিবেদন অনুযায়ী, এই নতুন নীতি ১১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে, এবং কর্মীদের জন্য শৌচাগারে যাওয়ার জন্য নির্দিষ্ট স্লটও বরাদ্দ করা হয়েছে।

এই নতুন নিয়মের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে, এবং এটি বর্তমানে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

 

সুত্র : কালের কন্ঠ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com