রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭.৩০ অপরাহ্ণ
  • ১৪৩ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে আলজেরিয়া। একইসঙ্গে দেশটিতে সফরের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এ আমন্ত্রণ জানান আফ্রিকার দেশটির রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টাও আলজেরিয়া সরকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ব্যবসায়িক প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর জন্য দেশটির প্রতি অনুরোধ জানান।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং তাদের জ্বালানিমন্ত্রী চলতি বছরের মার্চে ঢাকা সফর করবেন। তিনি বলেন, ‘আলজেরিয়া বাংলাদেশ থেকে আরও বেশি গার্মেন্টস, পাটজাত পণ্য, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক পণ্য আমদানির পরিকল্পনা করছে।’

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন চেয়েছেন, যেখানে বাংলাদেশ এই তিনটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে প্রার্থী।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com