মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটে বরকত উল্লাহ বুলুর কড়া ভাষণ: শেখ হাসিনাকে ৩১বার ফাসি দিতে হবে

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭.১১ অপরাহ্ণ
  • ১৮৬ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কড়া ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশের প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছেন। এজন্য যদি তার হাজার বছর জেল হয়, তবুও তার শাস্তির পরিমাণ শেষ হবে না। বিএনপির ৩১ দফা অনুযায়ী শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিতে হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট খানজাহান আলী (দরগা) মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে যারা স্বীকার করে না, তাদের জনগণের কাছে ভোট চাওয়ার বা নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং তার পরিবার ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। মেগা প্রকল্পের নামে ২৫ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এসব লুটপাটের কারণে দেশের মানুষ আজ দারিদ্র্যের শিকার।

বরকত উল্লাহ বুলু জানান, দেড় মাসের আন্দোলনে ১,৪০০ মানুষ শহীদ হয়েছেন, যার মধ্যে বিএনপির ৮৬২ জন নেতাকর্মী রয়েছেন। একই সময়ে ১২৮ জন শিশু নিহত হয়েছে।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, তার একটিতেও সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে কারচুপি করেছে।

তিনি বলেন, প্রতিদিন বাস ডাকাতি, আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সম্মেলনের মূল বিষয়। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে, তা দ্রুত উন্নতির জন্য উদ্যোগ নিতে হবে।

বরকত উল্লাহ বুলু বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা আওয়ামী লীগের দালালি করবে, তারা বিএনপি করার অধিকার রাখে না। যারা অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, শেখ পরিবারের একজন সদস্যও মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধ করেননি, অথচ তারা দেশ লুট করেছে। তাদের লুণ্ঠন বন্ধ করে জাতিকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

বিএনপির প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দুই একজন উপদেষ্টার কথায় বিভ্রান্ত হয়ে নিজের ইমেজ ক্ষুণ্ন করবেন না। ন্যূনতম সংস্কার দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com