বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সালমান খানের মুখে হাসি নেই! কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে?

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭.২২ অপরাহ্ণ
  • ১৮৭ বার

বিনোদন ডেস্ক

ভক্তদের আবদার মেটানোর জন্য সবসময়ই সচেষ্ট থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। সেলফির অনুরোধ আসলে তা রাখতে দ্বিধা করেন না, আবার ভক্তদের সামনে দেখলে অন্তত একবার হলেও হাত নাড়ান। সবসময় হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে। তবে এবার সেই চেনা ছবিটা ধরা দিল না।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যায়, বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে প্রবেশ করছেন সালমান। তাকে দেখতে পেয়েই ভক্তরা সেলফির আবদার করেন। সালমানও রাজি হন ছবি তোলার জন্য, তবে তার মুখ ছিল গম্ভীর, একদমই হাসি ছিল না।

সাদা শার্টের উপর কালো লেদার জ্যাকেট, ডেনিম প্যান্ট আর হালকা দাড়ি-গোঁফে সালমান যথারীতি তার স্টাইলিশ লুকে ছিলেন। কিন্তু তার মুখের হাসির অনুপস্থিতি চোখে পড়েছে ভক্তদের।

অনেকের মতে, সালমান খান হয়তো বেশ বিরক্ত ছিলেন। আবার কেউ মনে করছেন, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তার মুখে ফুটে উঠেছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তিনি, যার ফলে তার মধ্যে অবসাদ কাজ করতে পারে। কেউ কেউ আবার মনে করছেন, হয়তো বিমানযাত্রার দীর্ঘ সময় তাকে ক্লান্ত করে দিয়েছে।

তবে সালমানের এই ভাবভঙ্গিতেও তার ভক্তরা মুগ্ধ। অনেকেই বলেছেন, গম্ভীর লুকেও তিনি দারুণ লাগছেন। এমনকি তার দাড়ির নতুন স্টাইলও অনুসারীদের নজর এড়ায়নি। সালমানের একঝলক দেখার জন্যই ভক্তরা পাগল, আর তার উপস্থিতিই যেন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com