বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

কুয়েট শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.৩৫ অপরাহ্ণ
  • ১২৭ বার

খুলনা সংবাদদাতা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে বিকেলে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ সংক্রান্ত চিঠি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং সিনিয়র সিকিউরিটি অফিসার মো. সাদেক হোসেন প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com