বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ভুরুঙ্গামারীতে ধর্ষণকারীদের শাস্তি ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.১৪ অপরাহ্ণ
  • ১১৮ বার

কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জনতা ব্যাংক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা জোরালো স্লোগান দেন, “ছাত্র জনতার শক্ত হাতে, ধর্ষণকারীরা নিপাত যাক।” এ সময় উপস্থিত বক্তারা বলেন, “দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা রাস্তায় নেমেছি।”

বক্তারা আরও বলেন, “প্রতিবছর মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ নয়, বরং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে বৈষম্য ছাত্র আন্দোলন চরম পর্যায়ের প্রতিবাদ করবে। আমরা আমাদের নারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবো।”

বৈষম্য আন্দোলনের আরেক সদস্য বলেন, “যুগে যুগে বিপ্লব ও প্রতিবিপ্লব হয়েছে, কিন্তু নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন হয়নি। নারীদের নিরাপত্তার দাবিতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নেহালউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ভুরুঙ্গামারী উপজেলার বৈষম্য আন্দোলনের সদস্য ইয়াকুব রহমান, নাহিদ ইসলাম লায়ন, মিলন, রাসেল, রায়হানসহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com