মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

যেভাবে ঈদে ৯দিনের ছুটি পাবেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২.২০ অপরাহ্ণ
  • ১৫০ বার

অনলাইন ডেক্স :

সামনে শুরু হচ্ছে রোজা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগ করে নিতে সবাই মিলিত হন পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে। অনেকেই আবার ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে দেশ-বিদেশ ভ্রমণে যান। এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আগে এ ছুটি ছিল তিন দিন। এরপর গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

তবে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নিলে পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৯ দিনের ছুটি পাওয়া সম্ভব। ফলে অনেক সরকারি চাকরিজীবী এবার দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com