মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিবরাত্রিতে মহাদেবের পূজায় মগ্ন মধুমিতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.৫৩ অপরাহ্ণ
  • ৩৩৪ বার

বিনোদন ডেক্স :

পর্দায় গ্ল্যামারাস চরিত্র হোক কিংবা সাহসী ফটোশুট, মধুমিতা সরকারের জন্য কিছুই নতুন নয়। সদ্য তার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। ব্যক্তিগত ও কর্মজীবন একসঙ্গে সামলাতে বেশ দক্ষ তিনি।

প্রাচীন বিশ্বাস অনুসারে, কুমারী মেয়েরা শিবরাত্রি ব্রত পালন করলে শিবের মতো বর লাভ করে। সামনে আসছে শিবরাত্রি, কী করবেন মধুমিতা?

শিবের মতো কাউকে পেয়েছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘সেটা আমি পেয়েছি। তবে এমন নয় যে যদি কাউকে না পেতাম, তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা কমে যেত। আমি শিবভক্ত। মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। এখন শুধু ভগবানের পূজা করব, নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা পেয়েছি, তাতেই আমি ভীষণ খুশি।’

শিবরাত্রিতে কী করবেন তা জানিয়ে মধুমিতা বলেন, ‘আমি খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করি। পূজার আগের দিন সংযম করেছি। নির্জলা উপবাস রেখে প্রতি প্রহরে জল ঢালব। পাড়ার মন্দিরে অনেক ভিড় হয়, তাই বাড়িতেই ভালো করে পূজা করতে পছন্দ করি। এ বছর রুদ্র অভিষেক করার ইচ্ছা আছে।’

তিনি আরও জানান, প্রহর অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢালবেন এবং শিবের আরাধনায় মগ্ন থাকবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com