বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সরকার দিবস উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.২৮ অপরাহ্ণ
  • ১৫৪ বার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

গত ২৫শে ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাকির আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি সিনিয়র ক্লিনিক ম্যানেজার স্বপ্না বেগম, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাতক উপজেলা আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের, ছাতক বিদ্যুৎ উন্নয়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শাহরিয়া, এলজিইডির উপ-সহকারী মো. নুরুজ্জামান, সঞ্জয় সিংহ, সার্ভেয়ার অনুপম চৌধুরী, অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম, এ কে এম নুর-ই-আলম, এলজিইডি অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ট রিয়েল দেবনাথ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. হাফিজুর রহমান এবং আরাফাত হোসেন রাব্বি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com