বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

চারতা সংগীত একাডেমির ২৬ বছর পূর্তিতে হৃদয়ে বাংলাদেশ অনুষ্ঠান

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১.২৫ অপরাহ্ণ
  • ২৭৩ বার

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চারতা সংগীত একাডেমির ২৬ বছর পূর্তি উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শাহিন আক্তার ডলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারতা সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ফজল আমিন শাওন। এহতেশামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মছলেহ উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ মাহমুদ তানভীর এবং পঙ্কজ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিশিষ্ট ব্যবসায়ীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

‘হৃদয়ে বাংলাদেশ’ অনুষ্ঠানে ছিল নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী। পুরো অনুষ্ঠানের পরিবেশ ছিল প্রাণবন্ত ও সৃজনশীলতায় ভরপুর। প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন তার মূল্যবান বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

চারতা সংগীত একাডেমির ২৬ বছর পূর্তি উপলক্ষে এমন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন সত্যিই প্রশংসনীয়, যা সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com