শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯.০৫ অপরাহ্ণ
  • ১৪৯ বার

নিজস্ব প্রতিবেদক :

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি পুলিশকে বলবো আরও সক্রিয় হতে, এবং খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৬শে ফেব্রুয়ারি, বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরও বলেন, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে, এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছে। কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডাঃ মোঃ এমদাদ উল্লাহ মিয়ান, প্রকল্প পরিচালক তালহা জুবায়ের মাশরুর, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com