বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯.০৯ অপরাহ্ণ
  • ১৯৯ বার

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলী টানেল নামকরণ করেছে সরকার।

আজ বুধবার সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলটি ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com