মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

মায়ের সেবায় জীবনের সর্বোচ্চ ত্যাগও প্রতিদানের সমান নয়

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯.২২ অপরাহ্ণ
  • ১১১ বার

অনলাইন ডেক্স :

ইসলামের শিক্ষা অনুযায়ী, মা-বাবার সেবা ও তাদের প্রতি সন্তানের দায়িত্বের কোনো তুলনা হয় না। ইয়েমেনের এক ব্যক্তি তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে বায়তুল্লাহর তাওয়াফ করেন। তাওয়াফের সময় তিনি বলছিলেন, ‘আমি তার জন্য অনুগত উটের মতো এবং আমি তার পাদানিতে আঘাত পেলেও তা সহ্য করি।’

এ ঘটনাটি দেখেন মহান সাহাবি আবদুল্লাহ ইবনে উমর (রা.)। তখন ওই ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন, ‘আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি?’ ইবনে উমর (রা.) জবাব দেন, ‘না, তুমি তার একটি শ্বাসের প্রতিদানও দাওনি।’

এরপর ইবনে উমর (রা.) তাওয়াফ শেষ করে মাকামে ইবরাহিমে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং বলেন, ‘হে আবু মুসার সন্তান, প্রতি দুই রাকাত নামাজ আগের গুনাহের কাফফারা।’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ১২)

এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কখনোই যথাযথভাবে শোধ করা সম্ভব নয়। তাই জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান ও যত্ন নেওয়া প্রতিটি সন্তানের অবশ্য কর্তব্য।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com