রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮.৫৯ পূর্বাহ্ণ
  • ২০৩ বার

শিরোনাম:

বিস্তারিত: ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়।

পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com