ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আন-নাজাত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের রজত জয়ন্তী (২৫ বছর) পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকালে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজারস্থ হলি ফ্লাওয়ার একাডেমি মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মঈন উদ্দিন মনির এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি হেলাল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ইসলামিক সোসাইটির সাবেক চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন, সিলেট এনজেএল হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, তরুণ সমাজসেবক আরাফাত রহমান রাহাত, লাকেশ্বর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবদুর রকিব। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী মাশুক মিয়া, আনসার আলী, সৈয়দ আহমদ কবির, মিলাদ হোসেন মেম্বার, তাহমীদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য লাকেশ্বর মাঝপাড়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, নূরে মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ সাতপাড়া, প্রবাসী একতা সমাজ কল্যাণ সংস্থা।
গুণীজন সংবর্ধনার অংশ হিসেবে শিক্ষক এখলাছুর রহমান, মোতাওয়াল্লি এমরান আহমদ, কছির আলী, সিরাজ মিয়া, শেখ আপ্তাব আলী, লিলু মিয়াসহ ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছাতক ও আশেপাশের এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সংগঠনের অবদানের স্বীকৃতিস্বরূপ এক মহতী আয়োজন হিসেবে প্রশংসিত হয়।
Leave a Reply