বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, আফটারশকের আশঙ্কা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯.২৭ পূর্বাহ্ণ
  • ১৬৫ বার

সিলেট সংবাদদাতা :

সিলেটসহ দেশের কিছু অংশ ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩।

যুক্তরাষ্ট্রের ভূত্বাত্তিক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের খারুপাতিয়া শহরের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ১৭ কিলোমিটার দূরে। এটি ঢাকা থেকে প্রায় ৩৫১ কিলোমিটার এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিকটবর্তী এলাকায় অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে এটি কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোতে তীব্রভাবে অনুভূত হয়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পের ফলে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, “উৎপত্তিস্থল শিলং-এর ডাউকি ফল্টের কাছাকাছি হওয়ায় আজ রাতেই ছোট আকারের বেশ কিছু ভূমিকম্প হতে পারে।”

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com