বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিধবা বৃদ্ধার বসতঘর ভাঙচুর, আসবাবপত্র লুট

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯.৫৩ অপরাহ্ণ
  • ১৪৬ বার

সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১ নম্বর জয়াগ ইউনিয়নের আশকর চৌকিদার বাড়িতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সালেহা বেগম (৭৫) জানান, গত ১৭ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯টার দিকে অভিযুক্ত নুর উদ্দিন, হাফিজুর, সোহাগী বেগম ও তাদের ভাড়া করা সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তার বসতঘর ভেঙে ফেলে এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, ঘরের চালের টিন, বেড়ার টিন, সিমেন্টের খুঁটিসহ অন্যান্য সামগ্রীও তারা নিয়ে যায়, ফলে তিনি চরম দুর্ভোগে পড়েন।

ভুক্তভোগী সালেহা বেগম জানান, তার প্রয়াত স্বামী মনসুর আহমদ ২০১২ সালের ১৮ জুলাই ৪১৪৭ নম্বর দলিল মূলে ৮১৪ নম্বর দাগের ০.০৪ একর সম্পত্তি ইদ্রিস মিয়ার কন্যা বিলকিসের কাছ থেকে ক্রয় করেন। স্বামীর মৃত্যুর পর ইয়াকুব আলী ও সিরাজুল ইসলাম জোরপূর্বক তার সম্পত্তি দখলের চেষ্টা চালান। নিরুপায় হয়ে সালেহা বেগম ২০২৪ সালের ২৬ মে আদালতে দেওয়ানি মোকদ্দমা (নং ২৭৭/২০২৪) দায়ের করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে স্থিতাবস্থার নির্দেশ দেয়।

কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ উপেক্ষা করে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী দিয়ে বৃদ্ধার বসতবাড়ি ভেঙে লুটপাট চালায় এবং তাকে জোরপূর্বক উচ্ছেদ করে।

ভুক্তভোগী সালেহা বেগম ঘটনাস্থল থেকে ৯৯৯-এ কল করলে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, “অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালেহা বেগমের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিল একটি চক্র। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৃদ্ধার বসতভিটা দখলের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা এখন ন্যায়বিচারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com