বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

গুম হওয়া ও শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯.২৯ অপরাহ্ণ
  • ১৪৩ বার

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শনিবার দুপুরে পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ পল্লবীর ৫ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. সানির পরিবারের কাছে উপহার সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, “গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন কখনো একাকী মনে না করে। সারাদেশের বিএনপি নেতাকর্মীরা এক পরিবার, সেটাই বোঝাতেই এ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার বিরোধী মতের মানুষদের গুম, হত্যা ও নির্যাতন করেছে। ইনশাল্লাহ, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রত্যেকটি গুম-খুনের বিচার করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজানের উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। এ সময় গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এছাড়াও আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণ-আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমিনুল হক।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com