লালপুর (নাটোর) প্রতিনিধি:
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ মার্চ) বিকেলে লালপুর উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালপুর থানা মোড়, লালপুর পাবলিক লাইব্রেরি মোড় প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী চত্বরে সমবেত হয়।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য উজ্জ্বল হোসেন এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান।
এছাড়াও জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ করেন। পথসভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply