বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সুনামগঞ্জের ছাতকে ইউএনও’র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ

  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯.৪৪ অপরাহ্ণ
  • ২৩৮ বার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দেশের সাধারণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারি সিদ্ধান্ত ও বরাদ্দের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। সুনামগঞ্জের ছাতক উপজেলায় এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

ছাতকে যোগদানের মাত্র চার মাসের মধ্যেই তিনি হাটবাজার ইজারাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব প্রায় দ্বিগুণ বাড়িয়েছেন। তার নেতৃত্বে পৌরসভা পরিচালনার পাশাপাশি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ইউএনও মোঃ তরিকুল ইসলামের যোগদানের পর থেকে ছাতক উপজেলা পরিষদের কার্যক্রমে গতি এসেছে। তিনি দালালমুক্ত সেবা নিশ্চিত করে সাধারণ নাগরিকদের জন্য অফিস কার্যক্রমকে সহজলভ্য করেছেন। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ওয়েবসাইটে কাবিটা, কাবিখা, টিআর, এডিপিসহ বিভিন্ন বরাদ্দের তালিকা প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষ ও সাংবাদিকদের নজরদারিতে রাখার সুযোগ সৃষ্টি করেছে।

উপজেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে উপজেলায় খেলার মাঠ, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, মিলনায়তন ও পাবলিক লাইব্রেরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছেন।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করছেন ইউএনও। সম্প্রতি মাহে রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

শিক্ষার মান বৃদ্ধিতেও তিনি ভূমিকা রেখে চলেছেন। নিয়মিত প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছেন।

ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি বলেন, “আমাদের উপজেলার ইতিহাসে এমন জনবান্ধব ইউএনও আমরা আগে দেখিনি।” কালারুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিন বলেন, “তিনি প্রচণ্ড কর্মস্পৃহা সম্পন্ন একজন চমৎকার মানুষ। তার নেতৃত্বে আমরা সুন্দরভাবে কাজ করতে পারছি।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী বলেন, “সরকারের মাঠ প্রশাসনের একজন মানবসেবক কর্মকর্তা হিসেবে তিনি অসাধারণ।” ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মিয়া বলেন, “তিনি শতভাগ সৎ ও কর্মঠ কর্মকর্তা। তার কাছে কোনো অনিয়মের সুযোগ নেই। এ ধরনের কর্মকর্তা দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করার। ছাতকের মানুষ আন্তরিক, তারা আমাকে সহযোগিতা করছে। যতদিন এখানে আছি, ততদিন মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”

উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার নেতৃত্বে ছাতককে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে দেখতে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com