বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

কোটচাঁদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০.২০ অপরাহ্ণ
  • ১৫৭ বার

কোটচাদপুর প্রতিনিধি:

“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ), যা ছিল পহেলা রমজান, সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা কার্যালয়ে গিয়ে সমবেত হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্লাদ রায়ের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম বলেন, “২০০৮ সালের ১ জানুয়ারির পূর্বে যাদের জন্ম হয়েছে, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ জানাই।” তিনি আরও বলেন, “জাতীয় ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময়ে ভোটার হওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com