গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসা কালাম নামে এক চোরকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে পলাশবাড়ী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। গোপন সূত্রে তার অবস্থান জানতে পেরে স্থানীয়রা তাকে শনাক্ত করে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
পলাশবাড়ী থানার ওসি জানান, “আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী আশা করছে, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে চুরির ঘটনা কমে আসে।
Leave a Reply