রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১.২৭ অপরাহ্ণ
  • ১৯৬ বার

নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শহিদ মোল্লা। সোমবার (০৩ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার চিতলমারী উপজেলার ব্রম্ম্যগাতী আমজাদ মোল্লার ছেলে শহিদ মোল্লা এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে শহিদ মোল্লা লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার (০১ মার্চ) বিকাল ৫টার দিকে তার প্রতিপক্ষ জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

শহিদ মোল্লা জানান, ওই দিন তিনি বাড়িতে কাজ করছিলেন, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাংচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীরা তার গলায় ছুড়ি ধরে এবং ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ২ লক্ষ টাকা ও সোনার গওনা লুট করে। তার চিৎকারে এলাকাবাসী আসতে দেখে হামলাকারীরা ঘর থেকে বের হয়ে বসত ঘরে আগুন লাগিয়ে চলে যায়।

ভুক্তভোগী শহিদ মোল্লা বলেন, “এই বর্বরোচিত হামলার পর আমি চিতলমারী থানায় অভিযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।” তিনি আরও জানান, পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তবে এ ধরনের হামলা ও হুমকি অব্যাহত থাকলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে।

ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য সঠিক বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন শহিদ মোল্লা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com