মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১.০৫ অপরাহ্ণ
  • ১৯৫ বার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্য বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সদর বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত বাজারের ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রদান করেন এবং নিয়ম লঙ্ঘন করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সীতাকুণ্ড কলেজ রোডের এক দোকানকে প্যাকেটজাত পণ্যে মূল্য লেখা না থাকা ও প্রতি কেজি খেজুর ক্রয়মূল্যের চেয়ে ২০০ টাকা বেশি দামে বিক্রি করার দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সীতাকুণ্ড ফলের দোকানে ক্রয় রিসিভ দেখাতে না পারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্য পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com