জামালপুর সংবাদদাতা :
মাহে রমজান উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ সাশ্রয়ী মূল্যে দুধ এবং ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ছানোয়ার হোসেন ক্রেতাদেরকে ডিম এবং দুধের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। তিনি জানান, প্রতি লিটার দুধ ৭০ টাকায় এবং প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হবে। একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ১.৫ লিটার দুধ এবং ১২টি ডিম কিনতে পারবেন।
এই বিক্রয় কার্যক্রম জামালপুরের ফৌজদারি মোড় এবং হাই স্কুল মোড় এলাকায় সকাল-বিকাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি সার্বিকসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই কার্যক্রম মাহে রমজানব্যাপী চলমান থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে।
Leave a Reply