শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

পঞ্চগড়ে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭.৪৭ অপরাহ্ণ
  • ১৩৬ বার

পঞ্চগড় প্রতিনিধি:

হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি, ইটভাটা বন্ধ না করার দাবিতে এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা ইটভাটা মালিকপক্ষ ও শ্রমিকদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পঞ্চগড় পৌর শহরের মিলগেট বাজার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ইটভাটার মালিক ও শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইটভাটা মালিক ও শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মো শাহীন ইবনে ইমান, ভাটা শ্রমিক রবিউল ইসলাম, হাবিব অন্তত রায়সহ অন্যান্যরা।

জেলার বিভিন্ন ইটভাটার প্রায় দুই সহস্রাধিক শ্রমিক ও মালিক এই বিক্ষোভে অংশ নেন। পরে, ভাটা মালিকরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যা জেলা প্রশাসক মোঃ সাবেত আলী গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com