রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

রমজান মাসে শান্তিগঞ্জে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং কার্যক্রম জোরদার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮.৫১ অপরাহ্ণ
  • ১৬১ বার

শান্তিগঞ্জ প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও পণ্য সরবরাহের অবস্থা পরিদর্শন করা হয়।

এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্রেতা ও ভোক্তা সাধারণকে সচেতন করতে ২টি মামলায় ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী এবং আরও অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। কোনো ব্যবসায়ী যেনো হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সে বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com