রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বান্দরবানে রমজান ও ঈদ উপলক্ষে যানবাহন মালিক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯.৪৭ অপরাহ্ণ
  • ১৩২ বার

বান্দরবন সংবাদদাতা :

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর ২০২৫ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার সড়কে যানজট রোধে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং সড়কে ছিনতাই বা ডাকাতি রোধে জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি ও মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সক্রিয় থাকবে।

পুলিশ সুপার আরও বলেন, প্রত্যেক চালককে বাধ্যতামূলকভাবে ড্রাইভিং লাইসেন্স বহন করতে হবে। পর্যটকদের যাতে কোনোভাবে হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে পরিবহন মালিক ও চালকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। বান্দরবানের আঁকাবাঁকা রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

সভায় আরও জানানো হয়, জেলা পুলিশের পক্ষ থেকে একটি ওয়ার্কশপ স্থাপন করা হবে, যেখানে চালক, হেল্পার ও মালিকদের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। চালকদের সুবিধার্থে দ্রুততম সময়ে পুলিশের সহযোগিতা নিশ্চিত করতে একটি কার্ড সিস্টেম চালু করা হবে। এছাড়া তাৎক্ষণিক পুলিশি সেবা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল-ফ্রি) কল সেন্টারের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে, বান্দরবানে আগত পর্যটকরা যেন বলতে পারে—পরিবহন মালিক, চালক, হেল্পার এবং বান্দরবান জেলা পুলিশের আচরণ তাদের মুগ্ধ করেছে। পরিশেষে, আগত পর্যটক, পরিবহন মালিক ও কর্মচারীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যানবাহন মালিক সমিতির সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com